Powered by Blogger.
/ Undifined / জুটি হচ্ছেন শুভ ও ফারিয়া

জুটি হচ্ছেন শুভ ও ফারিয়া


আরিফিন শুভ, নুসরাত ফারিয়াচলচ্চিত্রে এবার জুটি হচ্ছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। নতুন এই ছবির নাম প্রেমী ও প্রেমী। পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। রোমান্টিক-কমেডি ধাঁচের গল্পের এই ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির। বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া আর ভারত থেকে এসকে মুভিজ। গত মঙ্গলবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন আরিফিন শুভ। আর নুসরাত ফারিয়ার সঙ্গে চুক্তি হয়েছে সম্প্রতি।
আরিফিন শুভ জানান, ২ ফেব্রুয়ারি ছিল তাঁর জন্মদিন। এই দিনে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে পেরে দারুণ খুশি তিনি। বললেন, ‘নতুন বছরে প্রথম ছবিতে সাইন করেছি। তাই একটু বেশি আনন্দ হচ্ছে। এটি আমার জন্য জন্মদিনের উপহার।’
নুসরাত ফারিয়া বলেন, ‘চলচ্চিত্রের বাইরে শুভ আমার ভালো বন্ধু। তাঁর সঙ্গে এবার একই ছবিতে কাজ করব, সত্যিই ভালো লাগছে।’
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘হুট করেই শুভর সঙ্গে চুক্তি হলো। শুভ আমাদের আরও ছবি করছেন। শুভ সবকিছু জেনে নতুন ছবিটির ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন। আমরাও এই ছবিতে শুভকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
জাকির হোসেন রাজু জানান, প্রেমী ও প্রেমী ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল ২০ ফেব্রুয়ারি। এখন তা মে মাসের শেষ দিকে শুরু হবে।

about author

Blogger Sens it website about blogger templates and blogger widgets you can find us on social media
Previous Post :Go to tne previous Post

No comments:

Post a Comment